Poems of Sumon...
ভালবাসার বমি
সুমন আহমেদ
অনেক খেয়েছি, এবার ছাড়ো
স্বর্গের বাবুর্চির বিস্বাদ পায়েস আর কত!
রক্তের গ্লাসে উম্মাতাল চুমুক-
আমি তো আমিই, অল্পপ্রান ফুলকি
ঈশ্বর সেও তো বেকার,
মরুর পিপাসা তোর পায়ে নত।
গোগ্রাসে অনেক খেয়েছি, আর কত
কাঁটাতার পেরিয়ে আজ আমি দূরে-
বাধা না দিলেও কেমন জানি করে
উগ্লে আসতে চায় ভিতরের সবখানি,
ওগুলো কি বর্বরতা নাকি ঝুলন্ত ফেলানি।
তোদের ভাষায় ওটাই প্রেম
ভালবাসা নামক অত্যাচারী চাবুক,
তোরা যাকে মুখরোচক খাবার বলিস
নুন ছিটানো খোসাহীন কাঁচা শামুক।
বিলাসীদের খাবার এ পেটে সইবে কেন
পান্তা ভাতের দুনিয়া খুব উষ্ণ।
যে করেই হোক ছাড়াতে হবে নিলামি দুখণ্ড জমি।
কেন এত উগ্লে উঠে,
বারবার হয়ে যায়,
শ্রাবণধারায় লাল নীল ভালবাসার বমি!




0 comments:
Post a Comment